বাউফলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের দোয়া ও ইফতার মাহফিল
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Saturday, 28 February, 2026, 9:15 PM
বাউফলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের দোয়া ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, বাউফল উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার গোসিংগা খানকায়ে সালেহিয়া দীনিয়া মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ আবদুল মঈন (সৈয়দ সুমন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ জলিল হিরু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিশেষ আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদিন রাড়ী, সহ-সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পটুয়াখালী।
আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে ঐক্য, নৈতিকতা ও দেশপ্রেম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি এস এ জলিল হিরু বলেন, স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ পরিস্থিতিতে মুক্তিযোদ্ধা প্রজন্মকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে হাদিসের আলোকে ইফতার করানোর ফজিলত তুলে ধরা হয়। পরে প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ ও মাদরাসা কমপ্লেক্সের এতিম শিক্ষার্থীসহ সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।