|
পাহাড়ে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
|
![]() পাহাড়ে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে এসে পৌঁছালে সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী দীপেন দেওয়ান একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা (টার্গেট) হাতে নিয়েছে। আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর আপনাদের সামনে দৃশ্যমান ফলাফল উপস্থাপন করব। দীর্ঘ বছর ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এর আগে ঢাকা থেকে সড়কপথে রাঙ্গামাটি আসার পথে অভূতপূর্ব সংবর্ধনায় সিক্ত হন নবনিযুক্ত এই মন্ত্রী। রাঙ্গামাটির প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে হাজারো মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী স্পষ্ট করে বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন: মেজর (অব.) অনুপ কুমার চাকমা, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।কৃষিবিদ কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলা পরিষদ। নাজমা আশরাফী, জেলা প্রশাসক। মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), পিএসসি, পুলিশ সুপার।এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
