ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে অসহায় দুই শতাধিক পরিবার পেলো ইফতার সামগ্রী
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 28 February, 2026, 11:08 AM

ঝিনাইগাতীতে অসহায় দুই শতাধিক পরিবার পেলো ইফতার সামগ্রী

ঝিনাইগাতীতে অসহায় দুই শতাধিক পরিবার পেলো ইফতার সামগ্রী

পবিত্র মাহে রমজান উপলক্ষে  ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী পেল দুই শতাধিক অস্বচ্ছল পরিবার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামে একটি সংগঠনের ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়া আয়োজক সংগঠনের সদস্য, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় আজকে (শুক্রবার) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘একজন মানুষ যখন অন্য একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তখন সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই সামান্য ইফতার সামগ্রী কারো পরিবারের জন্য স্বস্তির কারণ হবে, কারো রোজা পালনকে সহজ করবে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমাদের প্রত্যাশা শুধু রমজানেই নয়, বছরের প্রতিটি সময় আমরা যেন মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারি। সমাজের কল্যাণে সবাই মিলে কাজ করলে একটি সুন্দর, সহমর্মী ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status