ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিরোজপুুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জিয়াউল হক পিরোজপুর
প্রকাশ: Wednesday, 18 February, 2026, 9:35 PM

পিরোজপুুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং বাইনখালি মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: মহিউদ্দিন মল্লিক (নাসির) এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় মল্লিকবাড়ি বাসস্টান্ডে মানববন্ধনে শংকরপাশা ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এ সময় স্থানীয় জনতা নাসির মল্লিক এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। 

শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।

মানববন্ধনে বক্তারা বলেন, নাসির মল্লিকের উপরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আগামী দুই দিনের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় তাহলে, কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status