|
রাবিপ্রবি’তে ‘হিট’ প্রকল্পের প্রস্তাবনা লিখন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি
|
![]() রাবিপ্রবি’তে ‘হিট’ প্রকল্পের প্রস্তাবনা লিখন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু বুধবার ১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Workshop on HEAT-ATF Proposal Writing” শীর্ষক এই কর্মশালাটি শুরু হয়। গবেষণায় স্মার্ট গোল ও নৈতিকতার গুরুত্ব কর্মশালায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের গবেষণার স্মার্ট গোল (SMART Goal) বজায় রাখা এবং ইথিক্যাল (Ethical) ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গবেষণা প্রকল্প প্রস্তাবনার ক্ষেত্রে টেকনিক্যাল পরিভাষার পরিশীলিত ব্যবহার এবং ল্যাব সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বাস্তব উপযোগিতা বিবেচনা করা জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা মানসম্মত প্রস্তাবনা তৈরিতে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আমি আশাবাদী।অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেরিন বায়োরিসোর্স সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। তিনি শিক্ষকদের গবেষণার প্রতি নিবেদিতপ্রাণ হওয়ার আহ্বান জানান এবং অভিজ্ঞ গবেষকদের সাথে তরুণ গবেষকদের সমন্বয়ে কাজ করার পরামর্শ দেন। প্রফেসর ইউনুস আহমেদ, কেমিস্ট্রি বিভাগ, চুয়েট। প্রফেসর ড. আসাদুন নবী, সিএসটিই বিভাগ, নোবিপ্রবি।প্রফেসর ড. আব্দুল কাইউম মাসুদ, ব্যবসায় প্রশাসন বিভাগ, নোবিপ্রবি।চুয়েটের প্রফেসর ইউনুস আহমেদ শিক্ষকদের বাজেট পরিকল্পনা এবং এআই (AI) ব্যবহারের মাধ্যমে প্লেজিয়ারিজম যাচাইয়ের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। রাবিপ্রবি হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি শিক্ষকদের দলগতভাবে এনেক্স, প্রকিউরমেন্ট এবং ফিনান্সিয়াল প্ল্যান প্রস্তুত করার অনুরোধ জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
