ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 12 February, 2026, 12:20 PM

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোট কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিতুমির ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের রাস্তায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটতে থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে আসেন। তবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status