|
রাজারহাটে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজারহাটে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন আজ ২০/০৪/২০২৬/ইং রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-ইমরান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, রাজারহাটে এর আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের বাস্তবায়নে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানান, হাম রোগ প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সসীমার শিশুদের এই টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ![]() রাজারহাটে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছরের শিশু দের এ টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২০ দিন ব্যাপি চলবে এ কর্মসূচি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
