ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 April, 2026, 11:09 AM

সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ

সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের জাটকা ও অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গত শনিবার রাতে উপজেলার কাচঁপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান হয়। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় থেকে গতকাল রবিবার সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নোয়াখালী হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে। এ সময় প্রায় ২ কোটি ৮৫ হাজার টাকা মূল্যের ২,২০০ কেজি জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। 

সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ

সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু নারায়নগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status