দৌলতপুরে যমুনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
কাউছার মিয়া,দৌলতপুর
প্রকাশ: Sunday, 25 October, 2026, 10:14 PM
দৌলতপুরে যমুনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান, ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মৎস্যসম্পদ ধ্বংসকারী ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।