ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ইরানের পতাকাবাহী কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 April, 2026, 11:10 AM

ইরানের পতাকাবাহী কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

ইরানের পতাকাবাহী কার্গো আটকেছে যুক্তরাষ্ট্র, চরম প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

এ ঘটনার পর দ্বিতীয় দফায় আর আলোচনায় বসতে রাজি হবে কিনা ইরান, তা নিয়ে আবারও সংশয় শুরু হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওমান উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

রবিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্ট শেয়ার করে বিবিসি। সেখানে ট্রাম্প লিখেছেন, “তৌসকা নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।”

এদিকে, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, জাহাজটি আটক করে যুদ্ধবিরতিকে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দেবে তারা।

এ ঘোষণার আগে হোয়াইট হাউজ নিশ্চিত করে যে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তেহরান এখনও দ্বিতীয় দফা আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি। তবে এ ঘটনার পর ইরান আর আলোচনায় বসতে রাজি হবে কিনা, তা নিয়ে আবারও সংশয় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status