ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
পোলিং এজেন্টদের ‘বের করে দেওয়ার’ অভিযোগ তাসনিম জারার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 12:25 PM

পোলিং এজেন্টদের ‘বের করে দেওয়ার’ অভিযোগ তাসনিম জারার

পোলিং এজেন্টদের ‘বের করে দেওয়ার’ অভিযোগ তাসনিম জারার

কেন্দ্র থেকে নানা অজুহাতে পোলিং এজেন্টদের ‘বের করে দেওয়ার’ অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টায় ঢাকা-১১ আসনের খিলগাঁও তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তরুণ এই প্রার্থী। জারা বলেছেন, তিনি তার নির্বাচনি আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন।

জারা বলেন, "পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

"বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।"

নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, "বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।"

তবে তার অভিযোগের বিষয়ে জানতে চাইলে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, "আমাদের এজেন্টদের বাধা দেয়নি। জারা নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধেও অভিযোগ করেননি।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status