ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে দলটি একজন নারী সংসদ সদস্য পদে কাউকে নমিনেশনই দেননি তারা মন্ত্রিপরিষদে কিভাবে নারীদেরকে সংযুক্ত করবে: সাঈদ খান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 February, 2026, 4:06 PM

যে দলটি একজন নারী সংসদ সদস্য পদে কাউকে নমিনেশনই দেননি তারা মন্ত্রিপরিষদে কিভাবে নারীদেরকে সংযুক্ত করবে: সাঈদ খান

যে দলটি একজন নারী সংসদ সদস্য পদে কাউকে নমিনেশনই দেননি তারা মন্ত্রিপরিষদে কিভাবে নারীদেরকে সংযুক্ত করবে: সাঈদ খান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, একটি দল তাদের নির্বাচনী ইশতিহারে জানিয়েছে তারা যদি সরকার গঠনে সক্ষম হয় তবে তারা মন্ত্রী পরিষদে নারীদেরকে সংযুক্ত করবে। যে দলটি একজন নারী সংসদ সদস্য পদে কাউকে নমিনেশনই দেননি তারা মন্ত্রিপরিষদে কিভাবে নারীদেরকে সংযুক্ত করবে আমার বোধগম্য নয়। তারা বলছেন আদিবাসী কিংবা উপজাতিদের মন্ত্রী পরিষদে সংযুক্ত করবে কিন্তু একজন আদিবাসী বা উপজাতিদের তারা নমিনেশন দেননি।

তারা যে ধর্ম প্রচারের নামে রাজনৈতিক ফায়দা এবং উদ্দেশ্য হাসিলের যে অপতৎপরতা চালাচ্ছে এটি এখনই রুখে দিতে হবে এটি কোন রাজনীতি না এটি সমাজকে বিভক্তি করা এবং জঙ্গিপনা মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়া।

‎আজ ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর-১ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শহরের সি ও অফিস চট্টর থেকে প্রচারণা শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রচারণা করে শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকার নির্বাচনী ক্যাম্পে এসে শেষ করেন।

‎‎তিনি বলেন, একটি দল, একটি মতলববাজ গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানির জন্য নানামুখী অপ তৎপরতা চালাচ্ছে তারা মূলত এই নির্বাচনটি চাচ্ছে না। তারা চাচ্ছে একটি বিশৃঙ্খলা করে ১২ তারিখে নির্বাচনটি বন্ধ করতে। মূলত তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা জনগণে বিশ্বাস করে না। তারা একটি রেজিমেন্টেড ফোর্স তারা পলিটিক্যাল পার্টি না। তারা গণতান্ত্রিক রাজনৈতিক দল না তারা বলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে সৎ লোকের সার্টিফিকেট তাদেরকে কে দিয়েছে আমার জানা নাই। এটা যারা বলে তারা মতলববাজ মোনাফেক।

‎‎এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আসাদুজ্জামান মিঠু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আখতারুজ্জামান রাহাত প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status