ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 1:11 PM

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর এলাকা পরিদর্শনকালে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে ‘তিন বাহিনী প্রধানের মতবিনিময়’ অনুষ্ঠানে সেনাপ্রধান এ মন্তব্য করেন। 

গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সেনাপ্রধান ছাড়াও বক্তব্য দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 
সেনাবাহিনী প্রধান এসময় বলেন, একটি সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম এবং সবাই আগ্রহী। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী- আমরা সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। 

সেনাপ্রধান বলেন, এই সময়ে কিছু অর্থ লেনদেন হতে পারে বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কথা বলেছি। 

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বা ভোটের দিন কিছু অপরাধমূলক তৎপরতা হতে পারে। সেই ক্ষেত্রে আশা করব, আমাদের বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। অপরাধীদের গ্রেপ্তার, মামলা বা যার যতটুকু অপরাধ, সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে।
আমাদের উদ্দেশ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন
এ আয়োজনে নৌবাহিনী প্রধান বলেন, আমরা নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান প্যাট্রলিং করে যাচ্ছি। নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, তারা যাতে কোনো অপরাধ ঘটানোর চিন্তাও না করে সেভাবেই আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের সবার উদ্দেশ্য একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ভোটারদের মনে আস্থা জোগাতে হবে
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বলেছেন, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সে উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে নিয়োজিত রয়েছেন, তাদের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। বসে থাকা যাবে না, উপস্থিতি যাতে কার্যকরী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।     

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গাজীপুর সফরকালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধবের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status