ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বায়ুদূষণ গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে ক্যাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 12:56 PM

বায়ুদূষণ গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে ক্যাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

বায়ুদূষণ গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে ক্যাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

বায়ুদূষণ–সংক্রান্ত গবেষণা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সমঝোতার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নির্ধারিত কলেজগুলোতে পর্যায়ক্রমে একটি করে ক্লিন এয়ার ক্লাব গঠন করা হবে। একই সঙ্গে কলেজ পর্যায়ে বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করা হবে, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বায়ুমান পরিস্থিতি বিশ্লেষণ ও দূষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে বায়ুদূষণ–সংক্রান্ত গবেষণা, তথ্য আদান–প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। ফোকাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আশেক কবির চৌধুরী এবং স্নাতকোত্তর অধ্যয়ন প্রশিক্ষণের ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

ক্যাপসের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। আরও উপস্থিত ছিলেন ক্যাপসের গবেষক মো. নাছির আহম্মেদ পাটোয়ারী এবং গবেষণা সহকারী মোহাইমিনুল ইসলাম।

সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. মো. আশেক কবির চৌধুরী এবং ক্যাপসের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

উপচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে। উপ-উপচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা দেশের বিস্তৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি নলেজ শেয়ারিং নেটওয়ার্কে যুক্ত করবে।

ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, নির্মল বায়ু মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য অপরিহার্য। তরুণ প্রজন্মকে গবেষণা ও পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই সমঝোতার মাধ্যমে ক্যাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে বায়ুদূষণ গবেষণা, শিক্ষার্থী সম্পৃক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে, যা ভবিষ্যতে পরিষ্কার বায়ু নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status