ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
টঙ্গীতে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার, ডিবির অভিযানে অস্ত্র জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 12:20 PM

টঙ্গীতে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার, ডিবির অভিযানে অস্ত্র জব্দ

টঙ্গীতে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার, ডিবির অভিযানে অস্ত্র জব্দ

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার গার্লস স্কুল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইজাজুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইজাজুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে রাতেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status