|
ফুলবাড়ীতে ধানের শীষের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে ধানের শীষের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার জছিমিঞা মডেল সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিস্তা নদী আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষ বারবার সর্বস্ব হারাচ্ছে। আমরা ক্ষমতায় গেলে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রাস্তাঘাটসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের আপস করবে না। এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের পর আমরা সরকার গঠন করতে পারলে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন আমাদের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করবে। এর ফলে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। জনসভায় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির সাবেক সম্পাদক খোরশেদ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
