ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুর–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:28 AM

গাজীপুর–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুর–২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুর–২ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানকে হত্যার চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জোটের নেতাকর্মীরা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শাপলা কলি মার্কার সমর্থনে গাজীপুর–২ আসনে একটি নির্বাচনী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা ইচ্ছাকৃতভাবে শোভাযাত্রার গতি রোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে।

শোভাযাত্রা থেকে একাধিকবার অনুরোধ করা হলেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে উসকানিমূলক আচরণ অব্যাহত রাখে বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাপলা কলির শোভাযাত্রা রাস্তা পার হয়ে পোড়াবাড়ী বাজারের পূর্ব পাশে অগ্রসর হলে, ২১ নম্বর ওয়ার্ড যুবদলের ক্যাডার সুমন সরকার ও গাজীপুর–২ আসনের প্রার্থীর চাচা পরিচয়দানকারী এক ব্যক্তি ধানের শীষের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার দিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর গাড়ি চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

বক্তব্যে আরও বলা হয়, শোভাযাত্রা পশ্চিম পাশে পোড়াবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির স্টিকার সংবলিত একটি নির্বাচনী গাড়ি ব্যবহার করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন ইচ্ছাকৃতভাবে শাপলা কলির পদযাত্রার গতি রোধ করেন এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন।

১১ দলীয় জোটের নেতারা বলেন, এসব ঘটনা ফৌজদারি অপরাধ, নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে বিরয়টি মিথ্যা দাবি করেন প্রতিপক্ষরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status