ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নারীদের নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যে যা বললেন বিএনপির টুকু
মো. সোহান সেখ, সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:04 AM

নারীদের নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যে যা বললেন বিএনপির টুকু

নারীদের নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যে যা বললেন বিএনপির টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতের আমির ডা.শফিকুর রহমান একটা ইন্টারভিউতে বলেছে ' এই দেহেন ' মেয়েদের বাইরে যাওয়া মানে, মেয়েদেরকে আসতে আসতে বেশ্যাবৃত্তিতে ফেলে দেওয়া। এই দলকে ভোট দিবেন আপনারা, যারা মেয়েদের সম্পর্কে এমন চিন্তা করে। তাদের তালিমি নিয়ে যখন কথা কয়, আর মহিলাদের বিষয়ে তারা কি পোষণ করে।  আপনাদের ঘর থেকে বের হতে দেবে না। 

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দের ভদ্রঘাট বাজারে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি জামায়াতের আমিরের বক্তব্যটি মোবাইল ফোনে হাত উচু করে সকলের সামনে দেখান 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, নারীরা আজ ঘরের বাইরে কাজ করছেন, মিল, কারখানা ও মাঠে শ্রম দিচ্ছেন। অথচ একটি দল নারীদের বাইরে যাওয়াকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। এমন মানসিকতার দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও  বলেন, আজকের দিনে দ্রব্য মূল্যে বৃদ্ধির পরে স্বামী-স্ত্রী রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তোলা যায় না। আজকের দিনে আমি দেখি রাস্তায় মেয়েরা মাটি কাটার কাজ করে।  সেই মহিলাদের তারা ঘরে তুলে দিতে চাই। আমি মা-বোনদের বলে দিতে চাই আমি বুঝেছি ভোট যা আছে মহিলাদের। আপনারা যদি নিজের পায়ে নিজে কুড়াল দেন। আমার কিছু করার নেই।  দয়া করে ভোটটা জামায়েতকে দিয়েন না। 

তিনি আরও বলেন, আমি মিটিং করে আপনাদের কাছে ভোট চাচ্ছি, আপনারা আমার হাতকে শক্ত করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্ত হবে। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে।  আপনারা নিশ্চয়ই জানেন কাকে উন্নয়নের জন্য দরকার। সেই হিসাব করে ভোটটা দিবেন। 

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সমালোচনা করে টুকু বলেন, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর মাঠে ছিলো। তার জন্য আমরা জেল,জুলুম অত্যাচার আমাদের উপর এমন কোন নির্যাতন যা তারা করে নাই।  আমাদের নেত্রী জেল জুলুম খেটেও কারো কাছে মাথা নত করেনি এবং শেষে মৃত্যু বরণ করেছে। তার জানাজায় এতো মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম জানাজা আর হবে না বলে মনে হয় । 

এসময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা সামাদ ও সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম খানসহ অনেকে উপস্থিত ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status