ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয়ে আগুন
মো. সোহান সেখ, সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 2 February, 2026, 11:01 AM

সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থনকারী দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের ঘটনা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা। পরিকল্পিতভাবেই রাতের আঁধারে আগুন দেওয়া হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম নলেন জানান, ঘটনার প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, জামায়াত প্রার্থীর প্রধান এজেন্টের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status