|
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে: এম এ মালিক ০১ ফেব্রুয়ারী ২০২৬ (রবিবার) দিনব্যাপী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরে ওয়ার্ড পর্যায়ের গনসংযোগকালে তিনি এ কথা বলেন । এম এ মালিক বলেন, “বাংলাদেশে কখনো দেশবিরোধী কোনো আইন কিংবা বিদেশি অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আমরা সংসদে গেলেও দাউদপুর, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার মানুষের কথা দৃঢ়ভাবে তুলে ধরব।” তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটারদের উদ্দেশে বলেন, ফজরের নামাজ আদায় শেষে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য অবস্থান নেন। বিশেষ করে নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মা-বোনেরা যেন সাহসের সঙ্গে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করেন।” এম এ মালিক দাবি করেন, দাউদপুর বিএনপি ও জোটের একটি শক্তিশালী ঘাঁটি এবং এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের ব্যাপারে তিনি আশাবাদী। বক্তব্যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তিনি বলেন, “অনেক হিন্দু ভাই আমাদের কাছে অভিযোগ করেছেন যে, বিভিন্নভাবে তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—কোনো সংখ্যালঘুকে ভয় দেখানো হলে তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব।” এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। “এক এলাকায় এক আইন আর অন্য এলাকায় অন্য আইন—এটা হতে পারে না। সব জায়গায় সমানভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে,” বলেন তিনি। সমাবেশ শেষে তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক অলি মিয়া, লিভারপুল বিএনপি নেতা আব্দুল হক, দাউদপুর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও হাজারো জনতা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
