|
হান্নান মাসউদের পথসভায় হামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() হান্নান মাসউদের পথসভায় হামলা শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ অন্য একজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহের বলেন, এ ধরনের হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা মিথ্যা নাটক সাজিয়ে ধানের শীষের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
