ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Sunday, 1 February, 2026, 1:46 PM

প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সফল সভাপতি মোঃ জাহিদ হোসেন ফারুক বিশ্বাস–এর নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে প্রায় দুই শতাধিক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সাতলা বাজারসহ ইউনিয়নের ৬নং, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা—যেমন বালীবাড়ি, শিকদার বাড়ি, বাডাই বাড়ি ও মধ্যের বাড়িসহ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।

এসময় নেতাকর্মীরা বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ সান্টু–এর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মোতালেব বিশ্বাস, সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ কাঞ্চন মোল্লা, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শিরাজ বিশ্বাস, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন বিশ্বাস, ৭নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক,  মোঃ রেজাউল করিম বালী সাংগঠনিক সম্পাদক বিএনপি, মোঃ আকবর বিশ্বাস, কৃষক দলের আহ্বায়ক মোঃ ছালাম বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহাদাৎ বালি, মোঃ সালমান বিশ্বাস, মোঃ খোকন বিশ্বাস মোঃ সালমান বিশ্বাস, মোঃ সোনামিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ এসময় বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status