ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নির্বাচিত হলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তনের অঙ্গীকার এস এম জাহাঙ্গীরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 February, 2026, 1:07 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 February, 2026, 6:40 PM

নির্বাচিত হলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তনের অঙ্গীকার এস এম জাহাঙ্গীরের

নির্বাচিত হলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তনের অঙ্গীকার এস এম জাহাঙ্গীরের

নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের দক্ষিণখান থানায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে ঢাকা-১৮ আসনের প্রতিটি থানায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী প্রচারণার ১১তম দিনে রোববার সকালে দক্ষিণখান থানার ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিশেষায়িত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন এস এম জাহাঙ্গীর হোসেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, শহীদ জিয়ার আদর্শ ছিল মানুষের পাশে দাঁড়ানো। অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল দর্শন। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র গঠন এবং সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই লড়াই।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে সকল ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

এস এম জাহাঙ্গীর আরও বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, নারীদের নিরাপদ চলাচল এবং সিনিয়র সিটিজেনদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের কোনো বিকল্প নেই। বিএনপির জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য—অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি সেবার মাধ্যমে মানুষের মন জয় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি প্রতিটি ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে সে জন্য উন্মুক্ত ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

ড্যাব আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, নাক-কান-গলা, মেডিসিনসহ মোট ১৫টি বিশেষ বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণকারীরা গণমাধ্যমকে জানান, কোনো পূর্ব সিরিয়াল ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি চিকিৎসা পাওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য তারা আয়োজক কর্তৃপক্ষ এবং এস এম জাহাঙ্গীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status