কক্সবাজারের পেকুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সমর্থনে প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার সদর পশ্চিম জোন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা থেকে প্রচার-প্রচারণা ও মিছিল শুরু করে ভোলাইয়া ঘোনা, গোঁয়াখালী, পূর্ব গোঁয়াখালী, বাংলা পাডা, ব্যাইমাখালী হয়ে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠের মিছিলটি শেষ হয়।
এতে ইউনিয়ন বিএনপি আহবায়ক এম শাহ্ নেওয়াজ আজাদ, সদস্য সচিব আব্দুর মোনাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক জায়েদ মোরশেদ, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ওসমান গনি ও সাবেক সাধারণ সসম্পাদক জামাল হোসেন,মৎসজাবীদলের আহ্বায়ক হারুন অর রশিদ, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের আহবায়ক সাজ্জাদ হোছাইন এমইউপি ও সদস্য সচিব হেলাল উদ্দিন, পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিকদলের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিজামুল ইসলাম নিজাম সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ সোহেল, ও সাধারণ সম্পাদক মোরশেদ,তাঁতিদলের আহবায়ক এহাসানুর হক ও সদস্য সচিব মঈন উদ্দিন, কৃষকদলের আহবায়ক ডা এহাসান, বিএনপি নেতা কোরবান আলী, পেকুয়া বাজার সাবেক সভাপতি আক্তার হোছাইন, সালাহউদ্দিন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী ১২ফেব্রুয়ারী সকাল থেকে ভোট কেন্দ্র গিয়ে সবাইকে ধানের শীষ মার্কায় দেওয়ার আহ্বান জানান।