সোনারগাঁয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 February, 2026, 12:44 PM
সোনারগাঁয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার(৩১)জানুয়ারি রাতে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এলাকাবাসী।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক খাইরুল ইসলাম সজীব। তিনি বলেন বিগত সরকারের আমলে ভোট দিতে যেতে পারেন নাই,এখন সময় এসেছে ভোটার অধিকার ফিরে পাওয়ার,দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ যুগ যুগ ধরে কষ্ট করে গেছেন শুধু ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং ১২ তারিখে ভোটের মাধ্যমে তা প্রমান করে দিবেন।
সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শফিউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে,আরো উপস্থিত ছিলেন মোক্তার হোসেন মিন্টু জয়েন সেক্রেটারি সোনারগাঁও উপজেলা বিএনপি,তাইজুল ইসলাম সরকার সভাপতি বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি,মোশারফ হোসেন সাধারণ সম্পাদক বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি,মনিরুজ্জামান মনির নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল,মোস্তাক আহমেদ সাংগঠনিক সম্পাদক বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি,ইয়নোছ মিয়া সভাপতি বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষকদল তাইজুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি ১নং ওয়ার্ড,অহিদুল্লাহ মিয়া সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড বিএনপি, বিএনপি নেতা হাজী মুজিব রহমান ও জিয়াউল হক জিয়া বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আনিসুজ্জামান বাবু,সাওন মিয়া,আসিফ ভূইয়া সুজন,ফারুক মিয়া,শফিকুল ইসলাম বাবু,সোহাগ, সাখাওয়াত হোসেন,রাসেল,বাবু,রানা সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।