দামুড়হুদায় পৃথক পৃথক স্থানে নির্বাচনী পথসভায় বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Sunday, 1 February, 2026, 12:49 PM
দামুড়হুদায় পৃথক পৃথক স্থানে নির্বাচনী পথসভায় বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু দামুড়হুদা উপজেলায় পৃথক পৃথক স্থানে নির্বাচনী পথসভা করেছেন। পথসভাগুলোতে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন। শনিবার বিকেলে উপজেলার ভগিরথপুর, লক্ষ্মীপুর, দুলালনগর, চারুলিয়া, ফকিরপাড়া ও চন্দ্রবাস গ্রামে এসব পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে চুয়াডাঙ্গা-২ আসনে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি নাগরিকদের অধিকার নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হবে।
দামুড়হুদায় পৃথক পৃথক স্থানে নির্বাচনী পথসভায় বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু
তিনি আরও বলেন, ভোট নাগরিকের সাংবিধানিক অধিকার। গণতন্ত্র সুরক্ষিত রাখতে সবাইকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট একটি পবিত্র আমানত, তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিএনপি ক্ষমতায় এলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণই ভোটের মাধ্যমে মত পরিবর্তনের ক্ষমতা রাখে এবং সেই শক্তিই গণতন্ত্রের ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক উচমান গণিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।