ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র নির্মাণ করব: আজাদ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Saturday, 31 January, 2026, 8:40 PM

বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র নির্মাণ করব: আজাদ

বিজয়ী হলে টেকসই বেড়িবাঁধ ও পর্যটন কেন্দ্র নির্মাণ করব: আজাদ

খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় জনপদের স্থায়ী নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ বেদকাশীসহ সংশ্লিষ্ট এলাকায় মজবুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। 

পাশাপাশি পর্যটন কেন্দ্র গড়ে তোলা, লোনা পানির ঘের বন্ধ করা এবং প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন একটি নিরাপদ ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর ডা. ইসাক খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজ রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, ইসলামী ছাত্রশিবির কয়রা দক্ষিণ থানার সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলাম, এনসিপি খুলনা জেলা সদস্য অ্যাডভোকেট আবু বকর, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার সরদার আবু হাসান এবং সনাতন ধর্মাবলম্বী নেতা কিরণ চন্দ্র মন্ডল।

বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন, ন্যায়ভিত্তিক শাসন ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে দক্ষিণ বেদকাশী ইউনিয়নকে একটি নিরাপদ, বাসযোগ্য ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status