|
নির্বাচনী প্রচারণায় বাধা প্রতিবাদে
রামগঞ্জে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রামগঞ্জে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শনিবার (আজ) দুপুর ৩টায় লক্ষ্মীপুর শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, “আমাদের নেতাকর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। জয়পুরা বাজার, ভোলাকোট ইউনিয়নের দেহলা, ভাটরা ও করপাড়া এলাকায় আমাদের ব্যানার ও বিলবোর্ড খুলে আগুন দেওয়া হয়েছে। অধিকাংশ ঘটনা রাতের অন্ধকারে সংঘটিত হচ্ছে।” তিনি আরও বলেন, “হুমকি-ধমকি ও নোংরামির মাধ্যমে আমাদের দমিয়ে রাখা যাবে না। এসব ঘটনার বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও পাওয়া গেছে।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাপলা কলি প্রতীকের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহাবুব আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইমরান হোসেন, জামায়াত নেতা দেওয়ান মোহাম্মদ ইউসুফ, ইসমাইল ইলিয়াস, ইসমাইল হোসেন, রামগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়ক মাঈন উদ্দিন মাসুদ, মাহামুদুন্নবী টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বিষয়ে রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু বলেন, “ব্যানার-বিলবোর্ডে আগুন দেওয়া নিঃসন্দেহে নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
