ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মানবিকতার আলোকবর্তিকা ‘রক্ত তরঙ্গ নোয়াখালী’: ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 January, 2026, 7:37 PM

মানবিকতার আলোকবর্তিকা ‘রক্ত তরঙ্গ নোয়াখালী’: ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা

মানবিকতার আলোকবর্তিকা ‘রক্ত তরঙ্গ নোয়াখালী’: ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা

নোয়াখালীর  মানবিক সেবায় নিবেদিত এক সাহসী নাম ‘রক্ত তরঙ্গ নোয়াখালী’। দীর্ঘ প্রায় আট বছর ধরে চাটখিলসহ পুরো নোয়াখালীর প্রতিটি জনপদে রক্তের প্রয়োজনে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৬ সালের জন্য নতুন নেতৃত্বের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

গত ৩ জানুয়ারি ২০২৬, এক আড়ম্বরপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বধানে এবং গঠনতন্ত্রে ধারা ১৭ অনুযায়ী আগামী এক বছর মেয়াদী এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন এই পথচলায় সভাপতি হিসেবে নেতৃত্ব দেবেন আল আমিন ইবনে সাঈদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন শুভ।

সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সি. সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ মোহন, সহ সভাপতি হিসাবে আছেন ফারহান নাফিজ ও জাহিদুল ইসলাম তিসু। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ইয়াছিন আরাফাত প্রান্ত ও রবিউল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাকিব আলমাস, ইয়াছিন আরাফাত পিয়াস ও আশরাফুল ইমন। নুর মোহাম্মদ শাকিলকে কোষাধ্যক্ষ করে গঠিত এই কমিটিতে ডোনার বিষয়ক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম শান্ত।

প্রযুক্তি ও আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে অনলাইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে কামরুল হাসান সৌরভকে। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য, ক্রীড়া ও ধর্ম বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে তরুণ স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পেয়েছেন।

২০১৮ সালের ৯ এপ্রিল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংগঠনটি ১৫০০ এর অধিক ব্যাগ রক্তদান করে বহু মুমূর্ষু প্রাণের সঞ্চার করেছে। শুধু রক্তদান নয়, চাটখিলের যেকোনো দুর্যোগে—সেটা করোনাকালীন অক্সিজেন সরবরাহ হোক কিংবা ভয়াবহ বন্যায় ত্রাণ কার্যক্রম—সবার আগে পৌঁছে যায় ‘রক্ত তরঙ্গ নোয়াখালী’। বৃক্ষরোপণ থেকে শুরু করে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ পর্যন্ত সবখানেই রয়েছে তাদের বিচরণ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, "আমাদের লক্ষ্য কেবল রক্তদান নয়, বরং একটি সুস্থ ও মানবিক সমাজ গঠন করা।" ২০২৬ সালের নতুন এই কমিটির মাধ্যমে আর্তমানবতার সেবায় সংগঠনটি আরও নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয় সুধীজন আশা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status