ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
‎ঈদগাঁওতে ঝুলন্ত অবস্থায় নিজ বাসা থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 January, 2026, 11:08 AM

‎ঈদগাঁওতে ঝুলন্ত অবস্থায় নিজ বাসা থেকে  এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

‎ঈদগাঁওতে ঝুলন্ত অবস্থায় নিজ বাসা থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহননের মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঈদগাঁও ইউনিয়নের গরুর বাজার এলাকার অরবিট স্কুল সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
‎নিহত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার (১৮)। তিনি ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সামিয়া পোকখালী ইউনিয়নের নাইক্ষংদিয়া এলাকার সৌদি প্রবাসী সোরতান আহমদের কন্যা।
‎স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন জানান, বিকেলে স্কুল ও কোচিং শেষ করে সামিয়া বাসায় ফেরে। পরে সন্ধ্যায় তার মা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে শয়নকক্ষে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।
‎খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ সময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status