ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
বাবা টম ক্রুজের নাম ছেঁটে দিলেন সুরি নোয়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 1:53 PM

বাবা টম ক্রুজের নাম ছেঁটে দিলেন সুরি নোয়েল

বাবা টম ক্রুজের নাম ছেঁটে দিলেন সুরি নোয়েল

বিনোদন ভুবনে প্রেম, বিবাহ ও বিচ্ছেদ যেন এক ছেলেখেলা। রুপালি অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার সেই আগ্রহের কেন্দ্রে উঠে এলেন হলিউড মেগাস্টার টম ক্রুজ ও কেটি হোমসের একমাত্র মেয়ে সুরি। বিশ্বখ্যাত বাবার ‘ক্রুজ’ উপাধি আনুষ্ঠানিকভাবে নিজের নামের শেষ অংশ থেকে ছেঁটে দিলেন ২০ বছর বয়সী এই তারকা সন্তান। ‘সুরি ক্রুজ’ নাম বদলে আইনিভাবে তিনি এখন ‘সুরি নোয়েল’।

আইডব্লিউএম বাজ ডটকমের বরাতে জানা যায়, পেনসিলভেনিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নিজের নাম পরিবর্তন করেন সুরি। মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’ যুক্ত করেই তিনি নিজের এই নতুন নামকরণ করেছেন। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়; ২০২৪ সালের জুনে হাইস্কুল সমাবর্তনেই প্রথমবার ‘সুরি নোয়েল’ নামটি ব্যবহার করতে দেখা যায় তাকে।

২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের পর থেকেই সুরিকে লাইমলাইট থেকে কিছুটা দূরে রেখে বড় করেছেন কেটি হোমস। মূলত বাবার সঙ্গে দীর্ঘদিনের মানসিক দূরত্ব এবং পারিবারিক সম্পর্কের জটিলতার কারণেই সুরির এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বলে মনে করছেন বিনোদনপ্রেমীরা।

এদিকে দুই তারকাই এখন নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনিয়ারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ নতুন রূপে দেখা যাবে টম ক্রুজকে। এ বছরের ২ অক্টোবর বড় পর্দায় আসবে সিনেমাটি। অন্যদিকে কেটি হোমস ব্যস্ত রয়েছেন তার নিজের লেখা ও পরিচালিত রোমান্টিক-ড্রামা সিনেমা ‘হ্যাপি আওয়ার্স’ নিয়ে।

পারিবারিক নানা টানাপোড়েনের পরও সুরির নিজের পায়ে দাঁড়ানোর এই প্রয়াসকে অনুরাগীরা ইতিবাচকভাবেই দেখছেন। বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, প্রায় ১৪ বছরে বাবার সঙ্গে সুরির নিয়মিত যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ হয়নি। সেই দূরত্ব থেকেই স্বাধীনভাবে নিজের পরিচয় গড়ে তুলতে চাইছেন সুরি নোয়েল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status