ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Monday, 12 January, 2026, 7:44 PM

সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

নোয়াখালীর সেনবাগে কুকুরের কামড়ে মো. জাকির হোসেন (২২) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের কলআলা বাড়ির মো. রফিকের ছেলে এবং কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা ছিলেন। 

সোমবার সকাল ১০টার দিকে মরহুমের লালপুর গ্রামস্থ নিজ বাড়ির দরজায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সামছুল হক সামু সোমবার দুপুরে পরিবারের সদস্যদের বরাতে জানান, প্রায় এক মাস আগে মো. জাকির হোসেনকে একটি কুকুর কামড় দেয়। 

কিন্তু বিষয়টি তিনি গুরুত্ব দেননি। পরে রোববার সকাল থেকে তাঁর শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে বিষয়টি জানাজানি হয়। পরিবারের লোকজন তাঁর কাছে যেতে চাইলে তিনি কাউকে কাছে যেতে নিষেধ করেন।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status