ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সহিংসতার আগেই প্রতিরোধ: বিজিবির অভিযানে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 10 January, 2026, 1:15 PM

সহিংসতার আগেই প্রতিরোধ: বিজিবির অভিযানে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার

সহিংসতার আগেই প্রতিরোধ: বিজিবির অভিযানে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার

পার্বত্য সীমান্তে অপরাধ ও সহিংসতার সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধে আরও এক ধাপ এগোল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি টহল দল পানছড়ি উপজেলার আমতলী যাত্রী ছাউনির পার্শ্ববর্তী এলাকায় অভিযানটি পরিচালনা করে। নিয়মিত টহল ও গোপন নজরদারির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭২টি দা, ৮টি কুড়াল এবং ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত এসব দেশীয় অস্ত্র সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা কিংবা চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল।

সংশ্লিষ্ট নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পার্বত্য সীমান্ত এলাকায় এ ধরনের দেশীয় অস্ত্রের মজুদ সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা অবনতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। সময়মতো এসব অস্ত্র উদ্ধার সম্ভাব্য সংঘাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ক্যাম্পের বিওপিতে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। কারা এসব অস্ত্র মজুদ করেছিল—তা শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চলাচল বন্ধ, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির সর্বোচ্চ অগ্রাধিকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status