ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Saturday, 10 January, 2026, 12:33 PM

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষ অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অভিযানে ২টি বিদেশী ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে সদর উপজেলার গোবরাতলা এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মো. গোলাম কিবরিয়া।

তিনি জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের আজমতপুর বিওপির একটি টহল দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সীমান্ত পিলার ১৮২/৩ এস হতে ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পলিথিন ব্যাগের ভেতর টিস্যু ব্যাগ দিয়ে মোড়ানো মালিকবিহিন পরিত্যাক্ত অবস্থায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

তিনি আরো জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে অস্থিতিশীর করতে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দুস্কৃতিকারীরা এসব আগ্নেয়াস্ত্র আনার চেষ্টা করলেও বিজিবি সদস্যদের কঠোর নজরদারীতে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পরিনত হয়েছে। এছাড়া সীমান্তে নজরদারী আরো বৃদ্ধি করা হয়েছে এবং অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status