ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দামুড়হুদায় খালেদা জিয়ার রুহে'র মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Saturday, 10 January, 2026, 12:12 PM

দামুড়হুদায় খালেদা জিয়ার রুহে'র মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদায় খালেদা জিয়ার রুহে'র মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় ঐক্যের প্রতিক, বাংলাদেশের অবিসংবাদিত অভিভাবক ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি)  বেলা ৩ টায় দামুড়হুদা ব্রিজ রোডে অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দামুড়হুদায় খালেদা জিয়ার রুহে'র মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদায় খালেদা জিয়ার রুহে'র মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-০২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, এ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অনন্য ও অবিস্মরণীয়।

স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান রেখেছেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছে এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক দর্শন বিএনপি নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস।

তাঁর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করেই বিএনপি আগামীর রাজনৈতিক সংগ্রাম ও কর্মসূচি পরিচালনা করবে।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ দামুড়হুদা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্মরণ সভায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা থানা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রায়হান উদ্দিন।স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status