|
ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর গ্রাহাম বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি বিলটি অনুমোদন দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল-এর সঙ্গে যৌথভাবে প্রণীত এই বিল পাস হলে হোয়াইট হাউজকে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানিতে উচ্চমাত্রার শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হিসেবে রয়ে গেছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর তথ্যানুযায়ী, নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক কিনেছে চীন, আর ভারতের অংশ ছিল প্রায় ৩৮ শতাংশ। ব্রাজিলের রাশিয়ার তেল আমদানিও সাম্প্রতিক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
