ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে আগুনে পুড়লো দোকান ও বসতঘর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 January, 2026, 12:01 PM

গাজীপুরে আগুনে পুড়লো দোকান ও বসতঘর

গাজীপুরে আগুনে পুড়লো দোকান ও বসতঘর

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের চারটি দোকান ও একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে বশ্মিভূত হয়ে গেছে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহেরারচালা নতুন বাজারের উত্তর পাশে গিয়াস উদ্দীন মাঝির মালিকানাধীন বসতঘর ও দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ক্ষতিগ্রস্ত বসতঘরের কক্ষগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আগুনে তাদের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র সবই পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন।

দোকানিরা জানান, আগুন লাগার পর কোনো কিছুই উদ্ধার করার সুযোগ পাননি তাঁরা। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা আইপিএস থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

গাজীপুরে আগুনে পুড়লো দোকান ও বসতঘর

গাজীপুরে আগুনে পুড়লো দোকান ও বসতঘর

বাড়ির মালিক বলেন,“হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি সবকিছু পুড়ে শেষ। আমার অনেক ক্ষতি হয়েছে। ভাড়াটিয়াদেরও সব জিনিস নষ্ট হয়ে গেছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিরুপণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status