ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 January, 2026, 11:54 AM

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশকের গৌরবময় পথচলা পূর্ণ করলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সেক্রেটারি কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মী, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আয়োজনের শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের সাংবাদিক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ক্লাবের পক্ষ থেকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবকে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচছা জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সত্য প্রকাশে আপসহীন অবস্থানই এই ক্লাবের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ছয়হিস্যা মারকাজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল শাখাওয়াত আব্দুল্লাহ।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব দীর্ঘ ২০ বছর ধরে সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অশিত কুমার দাস (ইত্তেফাক), আল আমিন তুষার (যুগান্তর) রিপন মাহমুদ (নয়াদিগন্ত), আক্তার হাবিব স্টাফ রিপোর্টার (চ্যানেল আই), মঈন আল হোসাইন (এশিয়ান টিভি), মোক্তার হোসেন মোল্লা (ইনকিলাব) শাহাদাত হোসেন রতন ( সমকাল), মিজানুর রহমান (আমাদের সময়), রবিউল ইসলাম (দেশ রুপান্তর) মাজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), রুবেল মিয়া (কালবেলা), কামরুল ইসলাম পাপ্পু ( বিজনেস বাংলাদেশ), মশিউর রহমান (ভোরের পাতা) সালাউদ্দিন (আমাদের কন্ঠ) মোকাররম মামুন (সোনারগাঁও দর্পন), এসএম মনির হোসেন (The Daily Tribunal ও দৈনিক ভোরের সময় ), ইমরান হোসেন (খবরের কাগজ), বিল্লাল হোসেন (দৈনিক করতোয়া), কামালউদ্দিন ভূইয়া (কে টিভি), লতিফুর রহমান দীপু (ভোরের চেতনা), শাহিন সাকি ( মুক্ত খবর), আব্দুল মোতালেব প্রধান (দৈনিক অধিকরণ), আরাফাত হোসেন সিফাত (দৈনিক সূর্যোদয়), খায়রুল আলম হিরু (এই বাংলা), তৌরব হোসেন (নতুন সময়) প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status