|
চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্তে আবারো পুশইন করেছে বিএসএফ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্তে আবারো পুশইন করেছে বিএসএফ আটককৃতরা হলো- নড়াইল জেলার কালিয়া উপজেলার খরেলা এলাকার জামিল ডারা গ্রামের মৃত শহিদ লস্করের ছেলে কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২) ও মেয়ে ফিরোজা লস্কর (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নাইলো এলাকার কাটাদূরে গ্রামের আশরাফুল সরদারের ছেলে হায়দার সরদার (২৩)। এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শনিবার গভীর রাতের আধাঁরে ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন বাংলাদেশীকে বিভিষণ সীমান্ত দিয়ে ঠেলে পাঠালে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া সীমান্তে যে কোন অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় বিজিবি সর্বদা সচেষ্ট অবস্থায় রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোড়দার করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তে বিজিবি কর্তৃক আটককৃত ৫ জনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের পরিচয় যথাযথভাবে সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। প্রসঙ্গত, বিভিষণ সীমান্ত দিয়ে একই প্রক্রিয়ায় গত ১৪ ডিসেম্বর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অবৈধভাবে ১৫ জন বাংলাদেশীকে পুশইন করলে বিজিবি তাদের আটক করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়। ### |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
