|
কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা সারাদিনে মিলেনি সূর্যের দেখা
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা সারাদিনে মিলেনি সূর্যের দেখা ঘন কুয়াশার শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে যান চলাচলে দেখা দিয়েছে চরম ঝুঁকি। কুয়াশা ও পিচ্ছিল সড়কের কারণে দিনের বেলাতেও অনেক যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কোথাও কোথাও কুয়াশার কারণে সাময়িক যানজটও সৃষ্টি হচ্ছে। এদিকে শীতের প্রকোপ দিন দিন বাড়তে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ভোরের দিকে কাজে বের হওয়া শ্রমিক, জেলে, কৃষক ও রিকশাচালকদের কষ্ট বেশি লক্ষ্য করা যাচ্ছে। শীত থেকে বাঁচতে অনেকেই খড়কুটো বা কাঠ জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন। পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ১২টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন ঘন কুয়াশা ও শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, তীব্র ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা শীত থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
