চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির সাথে যুবককে বেঁধে কুপিয়ে জখম
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Thursday, 25 December, 2025, 12:58 PM
চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির সাথে যুবককে বেঁধে কুপিয়ে জখম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
মারাত্মক জখমের শিকার আবু সুফিয়ান সিজু (২৫) উপজেলার শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকজন দূর্বৃত্ত সিজুকে দুই হাতের কব্জি পর্যন্ত বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখে। পরে পায়ের পাতায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এনিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।