ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিত করার দাবি ময়মনসিংহ ৫ সাংবাদিক সংগঠনের
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 9:00 PM

গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিত করার দাবি ময়মনসিংহ ৫ সাংবাদিক সংগঠনের

গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিত করার দাবি ময়মনসিংহ ৫ সাংবাদিক সংগঠনের

দেশের শীর্ষ দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ময়মরসিংহ সাংবাদিকদের পাঁচ সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রকে গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

এ সময় বক্তারা বলেন, সংবাদমাধ্যমে হামলা ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা জানান। বিগত সময়ে সংবাদমাধ্যমে হামলার বিচার না হওয়ায় আজ প্রথম আলো ও ডেইলি স্টার আক্রান্ত হয়েছে। রাষ্ট্রকে গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিত করতে হবে। 

ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটি, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। এ সময় সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকেও একই সময়ে একই স্থানে মানববন্ধন করা হয়। 

ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ, ময়মনসিংহ  সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ কনিক, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এ এস এম হোসাইন শাহীদ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সদস্য ও অধিকারের জেলা সমন্বয়ক আবদুল কাইয়ুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, ময়মনসিংহ বুক সেন্টারের ব্যবস্থাপক আবদুল আজিজ, সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড সভাপতি জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status