ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ী খুন গ্রেফতার ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 8:55 PM

ভাণ্ডারিয়ায় ব্যবসায়ী খুন গ্রেফতার ১

ভাণ্ডারিয়ায় ব্যবসায়ী খুন গ্রেফতার ১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুদি দোকানদার স্বপন কুমার বল (কালু) (৫৫) কে ইট দিয়ে থেঁতলিয়ে নির্মমভাবে হত্যা ও দোকানের মালামাল চুরির ঘটনায় শুভজিৎ (১৬) নামে একজনকে জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রাম থেকে চুরি হওয়া মালামাল সহ গ্রেফতার করেছে পুলিশ। নিহত কালু ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের সুধীর কুমার বল এর পুত্র।

জানাগেছে, গত ২২ ডিসেম্বর সোমবার গভীর রাতে  ভান্ডারিয়া- চারখালী মহা সড়কে বলবাড়ী নামক স্থানে স্বপন কুমার বল (কালু) এর মুদি দোকানে অভিযুক্ত শুভজিৎ চুরির উদ্দ্যেশে প্রবেশ করে।  

এসময় দোকানে ঘুমে থাকা কালু টেরপেলে শুভজিৎ ইট দিয়ে তার মাথা থেতলে গুরুতর জখম করে তার দোকান থেকে নগদ ১,৩৫৫ টাকা, ৩৯ প্যাকেট সিগারেট ও ১২ কেজি সুপারি নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বপন কে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে নেওয়া হয়। 

সেখানে ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্ত শুভজিৎ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বিথোষ সুতারের পুত্র। সে নিহত স্বপনের পার্শ্ববর্তী ব্যবাসায়ী বিপুল বেপারীর ছেলে কিশোর বেপারীর দোকানে কাজ করতো।

 ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান,ঘটনা সংগঠিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মামলার মূল রহস্য উদঘাটন ও অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেপ্তার করা  হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status