ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
কত টাকা খরচ করলে আপনি হতে পারবেন রোনালদোর প্রতিবেশী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 8:48 PM

কত টাকা খরচ করলে আপনি হতে পারবেন রোনালদোর প্রতিবেশী!

কত টাকা খরচ করলে আপনি হতে পারবেন রোনালদোর প্রতিবেশী!

বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের একজন রোনালদো অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করেন। দামী বাড়ি, সুপারকার, বিরল ঘড়ি—সবই রয়েছে তাঁর সংগ্রহে। এর পাশাপাশি তিনি রিয়েল এস্টেটেও বিনিয়োগ বাড়াচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতের এক রিয়েল এস্টেট এজেন্ট সোবি অ্যালেক্স জর্জের মতে, রোনালদো দুবাইয়ের একটি বিশেষ দ্বীপে একটি বিলাসবহুল ভিলা কিনেছেন। এই দ্বীপে মোট মাত্র ৮টি অতি বিলাসবহুল ভিলা রয়েছে। আপনি যদি রোনালদোর প্রতিবেশী হতে চান, তাহলে খরচ পড়বে প্রায় ১৮৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় আনুমানিক ৫৫৫ কোটি টাকা)। 

দুবাইয়ের এক সাংবাদিকের সঙ্গে আলাপে জর্জ বলেন, “জুমেইরা বে-তে বুলগারি আইল্যান্ড নামে একটি দ্বীপ আছে। সেখানে মাত্র আটটি বিলাসবহুল ভিলা রয়েছে। এর মধ্যে দু’টি আমার বিক্রির জন্য আছে, আর একটি রোনালদোর।”

তিনি আরও জানান, “পুরো বাড়িটাই পানির ওপর তৈরি। নিজস্ব দ্বীপ, ইয়ট রাখার জায়গা—সবই আছে। এটা একেবারেই আলাদা ধরনের বিলাসিতা। যারা সত্যিকারের লাক্সারি বাড়ি চান, তাদের জন্য।”

ইতালির নামকরা স্থাপত্য প্রতিষ্ঠান Antonio Citterio Patricia Viel and Partners এই প্রকল্পের নকশা করেছে। বুলগারি রিসোর্ট অ্যান্ড রেসিডেন্সেস দুবাই হলো বিশ্বের পঞ্চম বুলগারি হোটেল অ্যান্ড রিসোর্টস প্রকল্প, যেখানে বিশ্বমানের হোটেল সেবাসহ অত্যাধুনিক আবাসন সুবিধা রয়েছে।

এদিকে ৩৯ বছর বয়সী রোনালদো নিজের দেশ পর্তুগালেও স্বপ্নের বাড়ি তৈরি করছেন। দেশটির সবচেয়ে দামী বাড়িগুলোর একটি হিসেবে পরিচিত এই ভিলাটি ক্যাসকাইসে অবস্থিত। স্প্যানিশ সংবাদমাধ্যম Marca-র প্রতিবেদন অনুযায়ী, এর মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ ডলার। চারতলা এই ভিলায় থাকবে চারটি বিলাসবহুল সুইট, বড় কাচের জানালা, সিনেমা হল, আধুনিক রান্নাঘর, জিম, টেনিস কোর্ট এবং রোনালদোর দামী গাড়ির জন্য বিশাল গ্যারেজ। ভিলাটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে। তবে আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তি ২০২৫ সালের জুন পর্যন্ত। এতে ধারণা করা হচ্ছে, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০২৫ সালে নিজের দেশে ফিরে যেতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status