ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ
জোবায়ের সোহাগ, শেরপুর
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 9:03 PM

শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি গীর্জায় মোট ২ শত ৫০ কেজি চাল বিতরণ করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিঝুড়ি বাজার এলাকায় এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যানের ভাতিজা নাইম ইসলাম, মনিরুল ইসলাম, ইউপি সদস্য সুজা মন্ডল, আব্দুর রহিম, মজিবর রহমান, নুরুল ইসলাম, সাহিদা বেগম, কল্পনা নাসরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, উপজেলার খাড়ামোড়া এলাকায়  ৩টি এবং খ্রিস্টান পাড়ায় ২টি গীর্জা। প্রতি গীর্জায় ৫০ কেজি করে মোট ২৫০ কেজি চাল বিতরণ করা হয়।

এ ব্যপারে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status