ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা নিয়ে আলোচনা সভা
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Tuesday, 23 December, 2025, 6:40 PM

শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা নিয়ে মাধবপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে সামনে রেখে  ২৩ ডিসেম্বর ২০২৫  মাধবপুর উপজেলায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক সচেতনতার মাধ্যমে যুবকরাই দেশ ও সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফয়সাল চৌধুরী এবং মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির।

যুবকদের পক্ষে বক্তব্য দেন মাসুক মিয়া, হারুন রশীদ, ইমন খান ও আনিসুর রহমান। তাঁরা বলেন, সচেতন ও সংগঠিত যুবসমাজ একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহম্মেদ । সভাপতিত্বের বক্তব্যে তিনি যুব উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং এসব কার্যক্রমে যুবদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status