|
এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
নতুন সময় ডেস্ক
|
![]() এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল যেখানে তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা। তামিমকে এই বড় দায়িত্বে পদায়নের কথা জানিয়েছে খোদ আইসিসি। বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। তবে ক্রমশ বাড়তে থাকা এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি, যেখানে তামিমকে চেয়ারম্যান করা হয়েছে। বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ। এদিকে কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ
স্বর্গের পাথর ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী?
১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো?
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, আর কী যুক্ত হলো, কী বাদ গেল?
