ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 15 July, 2026, 6:56 PM

পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ

পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি, তালুকদার পাড়ায় শুকনো খাবার বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদার পাড়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেছে ৩ বিজিবির লোগাং জোন।

বুধবার (১৫ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস।

ত্রাণ বিতরণের পাশাপাশি জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে অবগত হন এবং যেকোনো দুর্যোগে বিজিবি সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status