|
৬৬ লাখ টাকার নবনির্মিত অফিস ভবনে ধস, বাউন্ডারি ওয়ালে ফাটল
মোঃ জাহিদুল হাসান,সরিষাবাড়ী
|
![]() ৬৬ লাখ টাকার নবনির্মিত অফিস ভবনে ধস, বাউন্ডারি ওয়ালে ফাটল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সরকারি অর্থায়নে প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে অফিস ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটির উদ্বোধন করা হলেও সেখানে এখনো নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘদিন ধরে ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি টানা ভারী বর্ষণের পর ভবনসংলগ্ন স্থাপনার একটি অংশ ধসে মাটির নিচে দেবে যায়। পাশাপাশি বাউন্ডারি ওয়ালের বড় অংশে ফাটল দেখা দেয়। এতে ভবন ও আশপাশের স্থাপনার স্থায়িত্ব এবং নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির ঘাটতির কারণেই অল্প সময়ের মধ্যে সরকারি এই স্থাপনায় এমন ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, জনগণের অর্থে নির্মিত একটি সরকারি স্থাপনা মাত্র দুই বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। নির্মাণকাজে কোনো অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা তদারকিতে গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
