|
রিয়েলমি সি৮৫-এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে দেখালো নেক্সট-লেভেল ডিউরেবিলিটি
নতুন সময় ডেস্ক
|
![]() রিয়েলমি সি৮৫-এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইনে দেখালো নেক্সট-লেভেল ডিউরেবিলিটি অ্যাক্টিভেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে রিয়েলমির পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজউক উত্তরা মডেল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এনআরএন নিট অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে ডায়নামিক এক্সপেরিয়েন্স জোনের ব্যবস্থা করে রিয়েলমি। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল সি৮৫ সিরিজের বিশেষ ফিচার, যেমন আইপি৬৯ প্রো রেটিং ও উদ্ভাবনী রিভার্স চার্জিং সুবিধাসহ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পর্কে ক্রেতাদের সামনাসামনি সুস্পষ্ট ধারণা প্রদান করা। এক্সপেরিয়েন্স জোনগুলো রিয়েলমি সি৮৫ সিরিজের সীমাবদ্ধতা বিবেচনা করে ডিজাইন করা হয়। এতে আইপি৬৯ প্রো রেটিংয়ের দৃঢ়তা প্রমাণ করতে সি৮৫ সিরিজের স্মার্টফোনগুলোকে নির্দিষ্ট সময় ধরে পানির ট্যাঙ্কের ভেতর ডুবিয়ে রাখা হয়। যেখানে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারিকে পোর্টেবল পাওয়ার সোর্স হিসেবে দেখানো হয় এবং একইসাথে, এর রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে পরিচালিত চার্জিং ব্যবস্থা প্রতিদিনের জীবনে কী ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়। এসময় অংশগ্রহণকারীরা ডিভাইসটির ডিউরেবিলিটি হাতে-কলমে পরীক্ষা করে দেখার সুযোগ পান। রিয়েলমির এই ক্যাম্পেইনটি কেবল প্রযুক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং, বিভিন্ন গেমস ও ইন্টারেক্টিভ অ্যাকটিভিটির মাধ্যমে ব্যবহারকারীদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্র্যান্ডটি। পুরো আয়োজনে অংশগ্রহণকারীদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ক্যাম্পেইনটিতে ৮ হাজার ৩০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে আকর্ষণীয় উপহার ও পুরস্কার জিতে নেন ১ হাজার ৬৮০ জনের বেশি মানুষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
